কারিমুল হাসান,  ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পৌর শহরের ফলপট্টি এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সদস্য সচিব আশেকে এলাহি শিবলীর সভাপতিত্বে সভায় নতুন কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা রাকিবুল ইসলাম লাল মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক প্রতিষ্ঠাতা সুমন হোসেন বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও দায়িত্বশীলতা বজায় রেখে একটি কার্যকর কমিটি গঠন করা প্রয়োজন। এজন্য সকলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তেব্যে আরো উল্লেখ করে যে, ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান লিখন। একই সঙ্গে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগের তিন মেয়াদের কমিটিও একই প্রক্রিয়ায় গঠিত হয়েছিল।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম