হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, থানার অফিসার ইনচাজ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনসার ভিডিপি অফিসার ফারজানা আক্তার সুমী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সৌরভ কর্মকার, সদস্য সচিব অভিলাশ বর্মন, পুজা মন্দির কমিটির নেতা বাদল মৈত্র, শ্যামল পাল, রাজ কুমার সাহা মিন্টু, কানাই প্রামানিক, নিপেন সরকার প্রমুখ।
এবার উপজেলায় মোট ৬৯ টি মন্ডবে দুর্গাপুজার আযোজন চলছে। সভায় আদমদীঘি উপজলায় হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা নির্বিগ্নে শান্তিপূর্ণ সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেয়া হয়।