হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করার পর বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পরিবারভিত্তিক এই তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১২ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কার্যক্রম ঘোষনা করেন। উদ্বোধনী ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন।

 

আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য রিজার্ভ ১ জনসহ মোট ১০ জন সুপারভাইজার ও রিজার্ভ ৯ জনসহ মোট ৯৫ জন তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করবেন। আদমদীঘি সদর ইউনিয়নের মধ্য দিয়ে এই ৪৫ দিনের এই কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় কার্যক্রম চলমান থাকবে।

 

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম জানান, সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলার সকল মসজিদ, মন্দির ও মাইকিংয়ের মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি পরিচয়পত্রধারী তথ্য সংগ্রাহকারিরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। এর ভিত্তিতেই সহায়তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এ বিষয়ে প্রতারণা এড়াতে সকল সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সচেতন থাকতে হবে। ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ ব্যাপারে কোন প্রকার অর্থ লেনদেন করা যাবে না।

 

তালিকায় নাম অন্তর্ভুক্তির নামে কেউ টাকা দাবি করলে উপজেলা নির্বাহি অফিসার অথবা উপজেলা সমাজসেবা অফিসার এবং জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ জানানোর আহŸান জানানো হয়। এ ছাড়া তথ্য সংগ্রহের সময় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে সবার প্রতি আহবান জানানো হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম