হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক বনভোজন, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

 

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভ‚মি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক পল্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম