শোক সংবাদ

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের পূর্ব ডালম্বা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার সিরজুল ইসলাম (৭৬) গত শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী , তিন ছেলে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।

 

পরদিন রবিবার বেলা ১২ টায় বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামকে গার্ড অব অনারে রাষ্ট্রীয় ময্যাদা দেয়ার পর তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক রশিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আবু তাহের, আফজাল হোসেনসহ এলাকার মুসল্লিবৃন্দ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম