রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি উপজেলার পারইল গ্রামের মৃত ভুলু মন্ডলের ছেলে ছিলেন।রোববার (১৮ অক্টোবর) বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আরিফ হোসেন এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন।