হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম বলেছেন, শারর্দীয় দুর্গাপূজা উৎসব শুধু হিন্দুধর্মালম্বীদের উৎসব নয় এটি বাঙ্গালীর সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। জাতি, ধর্ম,বর্ণ নির্বেশেষে সকলে সাম্প্রীতি মাধ্যমে পূজোর আনন্দ ভাগাভাগি হরা হয়। তিনি বলেন, প্রতিটি মন্দিরে নিরাপত্তা জোড়দার করা হয়েছে। সাদা পোষাকেও পুলিশ আইনশৃংখলা বজায় রাখতে কাজ করছে।

 

প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত আইনশৃংখলা বাহিনী  মাঠে থাকবে। তিনি গত সোমবার (১৮অক্টোবর) রাত ১০টায় আদমদীঘি উপজেলার সান্তাহার রথবাড়ী রাধামাধব দুর্গামন্দির ও আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী দুর্গামন্দির পরিদর্শন কালে পৃথক আলোচনা সভায় এ কথা বলেন।

 

সান্তাহার রথবাড়ী মন্দিরের সভাপতি প্রদীপ সরকার ও তালসন কালীবাড়ী মন্দিরের সভাপতি জগাই কুন্ডুর সভাপতিত্বে পৃথক আলোচনা সভায়উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, সহকারি পুলিশ সুপার (আদমদীঘি-দুপচাঁচিয়া) সার্কেল আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রবীন্দ্র নাথ সাহা, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক দীলিপ গুপ্ত, সাধারন সম্পাদক রাজ কুমার সাহা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাদল মৈত্রসহ নেতৃবর্গ।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম