স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে অদমদীঘি উপজেলার সদরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম ব্রিজের সামনে ডহরপুর হিজরাপট্টিতে বসবাস করা শান্ত, রেহেনা বেগম, নরেশ, শিহার হোসেনসহ কয়েকজনের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছে।

 

এলাকাবাসীর অভিযোগ, অদমদীঘি উপজেলার সদরে বগুড়া-নওগাঁ মহাসড়কের সড়কের পাশে ও সড়ক ও জনদের জায়গা দখল করে ডহরপুর এক শ্রেনির হিজরা সম্প্রদায় বসবাস করে আসছিল। সেই হিজরাপট্টিতে বসবাস করা কয়েকজন ইয়াবা, হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ বিভিন্ন মাদকদ্রব্য দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছিল। দিনের পর দিন প্রকাশ্যে মাদক বিক্রি করায় অতিষ্ঠ হয়ে পরে স্থানীয়রা। এই মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের মুখে পড়ছিলেন যুবসমাজ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় কোনোভাবেই থামানো যাচ্ছিলনা এই মাদক বিক্রির কারবার।

 

এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার বেলা ১১টায় আদমদীঘির ডহরপুর হিজরাপট্টি এলাকায় কয়েক-শ মানুষ জড়ো হয়। এরপর মাদক কারবারির সঙ্গে জড়িত থাকা শান্ত, রেহেনা বেগম, নরেশ, শিহার হোসেনসহ কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে তাদের উচ্ছেদ করা হয়।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম