হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে মালশন শট-বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৩ আগষ্ট) রাতে মালশন যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত মালশন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলায় ট্রাইব্রেকারে জাহিদ দ্যা কিংকে একাদশ ২-০ গোলে হারিয়ে ছাতনী একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তারুল হক মুক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক সৌরভ কর্মকার। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ছাতনী একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে ও রানার্সআপ জাহিদ দ্যা কিং দলের হাতে দুটি রাজহাঁস পুরস্কার হিসাবে প্রদান করা হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম