শোক সংবাদ

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম (৭৫) গত শনিবার (২৪ আগষ্ট) রাত ৮টায় বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।

 

মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়ে ও নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। পরদিন রবিবার (২৫ আগষ্ট) বেলা ১২ টায় মরহুমকে রাষ্ট্রীয় মর্য্যাদায় গার্ড অনারে সম্মানীত করার পর বাদজোহর তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, নসরতপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রশিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আবু তাহের, আফজাল হোসেনসহ মুসল্লিবৃন্দ।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম