হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট/২৬ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৫আগষ্ট) বিকেলে আদমদীঘি ঈশ্বর,পুর্ন,জয় উচ্চবিদ্যালয় মাঠে খেলায় অংশ নেয় আদমদীঘি ইউনিয়ন একাদশ দল ও সান্তাহার পৌরসভা একাদশ দল। উত্তেজনা পুর্ন খেলায় প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সান্তাহার পৌরসভা একাদশকে- ২-০ গোলে হারিয়ে আদমদীঘি সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।

 

খেলা শেষে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বিজয়ী দলকে ট্রপি ও ৫০ হাজার টাকা এবং বিজীত দলকে ট্রপি ও ২০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুক্তকিস তালুকদদার, গোলাম মোস্তফা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শাহিন আলম, খেলা পরিচালনা করেন, মেহেদী হাসান, তাকে সহযোগিতা করে শানি আলম ও রোস্তম আলী।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম