কারিমুল হাসান, ধুনট বগুড়া প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ার ধুনটে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে এ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের এর সহ সাধারন সম্পাদক কারিমুল হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মীর আল মুনসুর শোয়াইব, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন, শিক্ষানুরাগি অপূণর্ রুবেল ও ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য রাসেল মাহমুদসহ স্থানীয় বিশিষ্টজন ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম