রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

 

সোমবার (২৬অক্টোবর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পিএফজি কো-অর্ডিনেটর পাভেল রহমামের সঞ্চালনায় ও রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি কাজী মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ।সভায় স্বাগত বক্তব্য দেন নওগ জেলা প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ গিয়াস উদ্দিন।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ফজলুল বারী হারুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মতিউর রহমান (উজ্জ্বল), সদস্যসচিব মাহমুদুল হাসান বেলাল,কৃষক দলের সভাপতি আব্দুল মতিন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাবেক আমির মো. মোস্তফা ইবনে আব্বাস, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব এস. কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ,স্থাণীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

 

সভায় বক্তারাবলেন সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক সংলাপ, সহনশীলতা এবং সহযোগিতার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন সম্ভব। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেণি পেশার মানুশের দ্বায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম