​
​

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলের দীর্ঘ লড়াই-সংগ্রাম ও আদর্শের পতাকাকে সমুন্নত রাখতে উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

​উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোজাক্কির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও সিরাজুল আলম সিরাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির অন্যতম সদস্য আল ফারুক জেমস এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর এ কে এম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল; ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল; যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল ও মো. মাজেদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম