স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘিতে বিক্রি করার সময় ১৫পিস ইয়াবাসহ রাকিব হাসান (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিব হাসান সান্তাহার নতুন বাজার মহল্লার হযরত আলী খানের ছেলে।

 

পুলিশ জানায়, গত সোমবার বিকেলে সান্তাহার ফাঁড়ি পুলিশ নতুন বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক বিক্রি করা কালে ১৫পিস ইয়াবাসহ রাকিব হাসানকে গ্রেফতার করা হয়। সান্তাহার ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত রাকিব হাসানের নামে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম