রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে হাত ধোয়ার নায়ক হোনএই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পালিত হলো একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন কুমার সমরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। এ সময় আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জোনাব আলী যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ সমবায় অফিসার মোঃ জাফরুল ইসলাম, এবং রাণীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া প্রমুখ।