হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস/২৬ সিজন-২ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১০টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। একই সময়ে সান্তাহার পৌরসভা কার্যালয়ে দাবা এবং ফারিস্তা পার্কে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষক ও দায়িত্বপ্রাপ্তরা হলেন- ফুটবলে জাহিদ খান, সাঁতারে আব্দুল জলিল, দাবায় খালেদা খানম, কাবাডিতে শীতেন্দ্রনাথ মজুমদার, ব্যাডমিন্টন ও ভলিবলে অশোক কুমার ঘোষ এবং রতন কুমার বসাক, ক্রিকেটে ফরিদুল ইসলাম ও শামীম পারভেজ, অ্যাথলেটিকসে চন্দনা বসাক ও সাজেদা খানম এবং টেবিল টেনিসে শহিদুল ইসলাম। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল উদ্বোধন ঘোষনা করার পর একযোগে সারাদেশে এই নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন করবেন।

 

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সিজন-২ কর্মস‚চির অংশ হিসেবে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে। বালক ও বালিকা উভয় বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হবে। উপজেলা পর্যায়ে নির্বাচিত খেলোয়াররা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম