অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:এবার এইচএসসি পরীক্ষায় বগুড়ার দুপচাঁচিয়ায় ৫শ ২৩ জন পরীক্ষার্থী পাশ করেছে। আর জিপিএ-৫ পেয়েছে মোট ১১ জন। জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দুপচাঁচিয়ায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৩শ ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৫শ ২৩ জন ও ফেল করেছে ৮শ ৫৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন। তবে বরাবরের মতো এবারও উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে বিয়াম ল্যাবটেরি স্কুল এন্ড কলেজ।
এ প্রতিষ্ঠান থেকে ২শ ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২শ ১৮ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৯ জন। ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার ফলাফলের তালিকা হতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।