হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আযোজনে নারী ফুটবলারদের অংশ গ্রহনে প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ আগষ্ট) বিকেলে আদমদীঘি আইপিজে উচ্চবিদ্যালয় মাঠে বিপুল দর্শকের সমাগমে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় যশোহর নারী ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে পঞ্চগড় টুস্টার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

 

নারী ফুটবল টুর্ণামেন্টের কারনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। ফুটবল টুর্ণামেন্টে খেলায় অংশ গ্রহন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত নারী ফুটবলার ইশিতা বিউটি কুইন সুর্বণা এবং জাতীয় পর্যায়ের খেলোয়ার ও গোলরক্ষক জবা। খেলা শেষে বিজয়ী ও রার্নাস আপদের মাঝে পুরস্কার বিতরন করেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও এমপির প্রতিনিধি আব্দুল মোক্তাকিন তালুকদার, থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নের্তৃবর্গসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন, রেজাউল করিম স্বপন তাকে সহযোগিতা করেন, শাহিন আলম ও শাকিল হোসেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম