অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি:
দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। ১নভেম্বর রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল বাশার দু’টি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। ইতিপূর্বে তিনি প্রতারনা মামলায় কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।

 

তার বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল, অবৈধভাবে টাকা উত্তোলন এবং চাকুরী দেয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থআত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত আবুল বাশারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২নভেম্বর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম