অনলাইন সংরক্ষণঃ
দুপুরের ভারী খাবার খাওয়ার পর অনেকেরই চোখ জুড়ে ঘুম নেমে আসে। সুযোগ পেলেই বিছানায় একটু শরীরটা এলিয়ে দেওয়া অনেকের কাছে পরম আরামের অভ্যাস আবার কারও কাছে ক্লান্তি দূর করার উপায়।
কিন্তু চিকিৎসকদের মতে দিনের বেলা দীর্ঘ সময় ঘুমোনোর এই অভ্যাস সব সময় উপকারী না-ও হতে পারে। বরং এটি শরীরে নানা রকম নেতিবাচক প্রভাব ফেলতে পারে।দুপুরে ঘুমানোর ফলে মূলত যে ধরনের ক্ষতি বা সমস্যা হতে পারে,
রাতের ঘুম বিঘ্নিত হওয়া আমাদের শরীর একটি নির্দিষ্ট জৈবিক ঘড়ি বা ছন্দ মেনে চলে।
দুপুরের দীর্ঘ ঘুম শরীরের এই স্বাভাবিক ঘুমচক্রকে ওলটপালট করে দেয়। ফলে রাতে সময়মতো ঘুম আসতে দেরি হয়, মাঝরাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে এবং সার্বিকভাবে রাতের ঘুমের মান খারাপ হয়।দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ঝুঁকি দিনের পর দিন দুপুরে দীর্ঘ সময় ঘুমানোর অভ্যাস দীর্ঘ মেয়াদে শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, যা পরবর্তীতে বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণ হতে পারে।
অন্তর্নিহিত রোগের লক্ষণ চিকিৎসকদের মতে দিনে যদি ঘন ঘন বা অতিরিক্ত সময় ঘুমানোর প্রয়োজন বোধ হয়, তবে তা সাধারণ ক্লান্তি নাও হতে পারে। এটি শরীরে বাসা বেঁধে থাকা কোনো অন্তর্নিহিত বা গোপন স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে।
দিনের বেলা শরীরকে চাঙ্গা রাখতে যদি ঘুমাতেই হয়, তবে তা যেন খুব দীর্ঘ না হয়। অল্প সময়ের জন্য (১৫-২০ মিনিট) একটু জিরিয়ে নেওয়া যেতে পারে, যা ‘পাওয়ার ন্যাপ’ হিসেবে পরিচিত। তবে কোনোভাবেই একে দীর্ঘ ঘুমে পরিণত করা ঠিক নয়।