আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন দলের বিরুদ্ধে ছড়ানো নানা গুজব প্রতিরোধে রাজপথে নেমেছেন। যখন দলের অনেক নেতাকর্মী ব্যক্তিগত কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন, তখন সাখাওয়াত হোসেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।
সোমবার (৮ জুন) উপজেলার বৃহত্তম হাট আবাদপুকুর এলাকা এবং রাতোয়াল বাজারসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই লিফলেট বিতরণ করেন।ভিন্নধর্মী উদ্যোগে ব্যাপক সাড়াজানা গেছে,গুজব বাহিনীর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা বিএনপির বর্ধিত সভা থেকে বিশেষ লিফলেট প্রদান করা হয়েছে। জুলাই সনদও গণভোটের অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর-এমন বিভিন্ন জনসচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বার্তা সংবলিত এই লিফলেটগুলো প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের মাঝে পৌঁছে দিচ্ছেন সাখাওয়াত হোসেন। তার এই ভিন্নধর্মী রাজনৈতিক কর্মকাণ্ড স্থানীয় রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।
তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যয় লিফলেট বিতরণকালে মোঃ সাখাওয়াত হোসেন জানান, একজন সাংগঠনিক নেতা হিসেবে তিনি তৃণমূলের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন।
তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সাংগঠনিকভাবে আরও গতিশীল করা এবং দলের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। জেলা বিএনপির কার্যালয় থেকে প্রাপ্ত লিফলেটগুলো আমরা সাধারণ মানুষের হাতে পৌঁছে দিচ্ছি। তিনি আরও জানান, দলের পরিধি বাড়াতে এবং বিএনপিকে রাজপথে আরও শক্তিশালী করতে আগামীতেও এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।