হাফিজার রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নিয়মিত মামলায় আদমদীঘি উপজেলার পশ্চিম ছাতনী গ্রামের মৃত হায়দার আলী পালোয়ানের ছেলে সামছুল হক (৬০), কলসা গ্রামের আবুবক্কর ছিদ্দিকের ছেলে উজ্জল হোসেন (৪৫) ও আদালতে গ্রেপ্তাতারী পরোয়ানামুলে জিআর মামলায় সান্তাহার হাউজিং কলোনীর মৃত আলম হোসেনের ছেলে সুজন আলী (৪৫)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া গ্রেপ্তার বিষয় নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে প্রেরন করা হয়েছে।