বিডি নিউজ বাংলা ২৪ ডেস্কঃ

​ রাণীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং পোড়া তেল বারবার ব্যবহার করার অপরাধে তিনটি খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান।
​আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ৩টি হোটেলকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত হোটেলগুলো হলো ​আল্লাহর দান হোটেল: প্রোপ্রাইটার নাজমুল সরদার ২,৫০০ টাকা ​আর্জিনা হোটেল:১,৫০০ টাকা
​খাজা হোটেল: ১,৫০০ টাকা

​অভিযান চলাকালে হোটেলগুলোর ফ্রিজে রাখা বাসি-অস্বাস্থ্যকর খাবার জব্দ করা হয়। একই সাথে রান্নায় পোড়া তেল বারবার ব্যবহার না করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয় এবং হোটেল মালিক ও কর্মচারীদের স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান জানান: জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান নিয়মিত চলমান থাকবে।