আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে ৬২ বোতল চোলাই মদসহ শ্রী সুব্রত চন্দ্র (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার বড়-আখিড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুব্রত চন্দ্র ওই গ্রামের শ্রী রনতিতের ছেলে।

 

পুলিশ জানায়, গত বুধবার দুপুরে আদমদীঘি উপজেলার বড়-আখিড়া মন্ডলপাড়া গ্রামে শ্রী রনজিত তার বাড়িতে বিপুল পরিমান মাদক মজুত রেখে বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে ও উপ-পরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালান। অভিযানে নিজ বাড়িতে বিভিন্ন বোতলে মজুত রাখা ৬২ বোতলে সাড়ে ১৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ মাদক কারবারি শ্রী সুব্রতকে গ্রেপ্তার করেন।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, এ ব্যাপারে থানায় মাদক আইনে সুব্রত চন্দ্র ও তার বাবাসহ দুই জনের নামে মামলা রুজু করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত শ্রী সুব্রতকে আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামী তার বাবা শ্রী রনজিতকে গ্রেপ্তারে তৎপরতা চলছে।