​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর  রাণীনগরে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও উদ্ভাবন ধারণা কর্মসূচি অনুষ্ঠিত মেধা বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে স্টার্টআপ বিজ্ঞানী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও উদ্ভাবন ধারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেসিপ (SESIP) ও এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্টের আয়োজনে স্থানীয় উপজেলা প্রশাসন মেলার আয়োজনে এই মেলার শুক্রবার  উপজেলা হলরুমে  আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ এছাহাক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রাজু বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। আজকের তরুণ শিক্ষার্থীরাই তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই ধরণের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।