বিডি নিউজ বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর কার্যালয় হতে নির্দেশনার আলোকে বগুড়া জেলা প্রশাসকের নিদের্শনামতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘির অদুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭ মামলা ও ৩৫ জনের ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। গত শনিবার (৩০ মে) বিকেলে মহাসড়কের পূর্ব ঢাকারোড আশা ফিলিং স্টেশনের নিকট এ ভ্রাম্যমান আদালাত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, বগুড়া জেলা প্রশাসকের নিদের্শনামতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘির অদুরে পুর্ব ঢাকারোড আশা ফিলিং স্টেশনের সামনে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় হেলমেট বিহীন মোটরসাইকেল চালনা ও দুইজনের অধিক আরোহি বহন, পিকআপ, ট্রাক ও পণ্যবাহি যানবাহনে ছাদ বা খোলা অংশে যাত্রী বহ এবং মহসড়কে ব্যাটারি চালিত রিকসা ও অন্যান্য নিষিদ্ধ যানবাহন চলাচলের উপড় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩৫জনের ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।