নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট ইসলামী রাজনৈতিক নেতা ও সাবেক সংসদ সদস্য   মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট অঞ্চলে ইসলামী আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন। তিনি একসময় জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে তিনি একজন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী জানাজা ও দাফন সংক্রান্ত কর্মসূচি পরে ঘোষণা করা হবে।