রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর চারমাথা সংলগ্ন মো. সোলাইমান মন্ডল মার্কেট ভবনের দ্বিতীয় তলায় নতুন এই কার্যালয়ের যাত্রা শুরু হয়।

 

​কালিগ্রাম ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. এস এম রেজাউল ইসলাম রেজু। ​

 

উদ্বোধন শেষে আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ​দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন ও তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

কোনো বিভেদ না রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখতে হবে। ​৬ নং কালিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. এছাহক আলী সভাপতি, রাণীনগর উপজেলা বিএনপি মো. মোশারব হোসেন সাধারণ সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপি ​মো. মেজবাউল হক লিটন

 

সাংগঠনিক সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপি অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ​প্রফেসর জাকির হোসেন সহ-সভাপতি, উপজেলা বিএনপি ​নয়ন খান লুলু যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি​ মোজাক্কির হোসেন ভারপ্রাপ্ত আহ্বায়ক, যুবদল ​আতিকুল ইসলাম জেমস সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুবদল​মতিউর রহমান উজ্জল আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল

 

মাহামুদ হাসান বেলাল সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল ​আশিক মাহমুদ যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল ​জাহিদ হাসান শিমুল আহ্বায়ক, ছাত্রদল ​নাসির উদ্দিন টনি সেক্রেটারি, শ্রমিক দল ​মতিন খান সভাপতি, কৃষক দল ​ফাইমা বেগম সভানেত্রী, মহিলা দল ​পুরো অনুষ্ঠানটি যৌথভাবে অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন কালিগ্রাম

 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলাইমান আলী মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।