হাফিজার রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আজ ১৭ জুন আদমদীঘি উপজেলার সিনিয়র সাংবাদিক হাফিজার রহমানের নাতি নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক আদমদীঘি সদরের তেতুঁলিয়া গ্রামের সাইদুজ্জামান ওরফে তোতার ছেলে নওগাঁ সরকারি কেডি স্কুলের ৮ম শ্রেনির মেধাবী ছাত্র আহনাফ আবিদ দোহার ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সে বিগত ২০২৪ সালের ১৭ জুন পবিত্র ঈদুল আযহার দিন সকাল সাড়ে ৬টায় আদমদীঘি উপজলোর ছাতিয়ানগ্রাম ইউপির সালগ্রাম থেকে একটি ভুটভুটি যোগে কোরবানির গরু নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে বুধবার (১৭জুন) আদমদীঘির তেতুঁলিয়া গ্রামে মরহুম দোহার দাদা সাংবাদিক হাফিজার রহমানের বাড়িতে পবিত্র কোরআন খানি, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত করা হয়েছে।