1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

অত্যাধুনিক শিক্ষা ভবন পাচ্ছে রাণীনগরের আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৮ বার পঠিত
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরের আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় নতুন অত্যাধুনিক শিক্ষা ভবন পাচ্ছে। ফলে বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে শ্রেণিকক্ষের সংকট ছিলো তা দূরীভূত হতে চলেছে।এতে করে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ যেমন আরো উন্নত হবে তেমনি ভাবে সুন্দর পরিবেশে প্রকৃত শিক্ষা বিস্তারে বিদ্যাপিঠটি আরো ভূমিকা রাখবে এমনটি আশা স্থানীয়দের।
শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গনে ০৪তলা ভিত বিশিষ্ট ০১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারের মাধ্যমে ভবনটি নির্মাণ করছে।উপজেলা নির্বাহী কর্মকর্তাও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন প্রমুখ।
এছাড়াও নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিপ্তরের সহকারি প্রকৌশলী-২ এইচ, এম, লুৎফুল বারী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাণীনগরের উপসহকারি প্রকৌশলী সেলিম আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন আগামীর জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত একটি প্রজন্ম বিনির্মাণ করার কোন বিকল্প নেই। বিগত আ’লীগ সরকার দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে গেছে।সেই ধ্বংসের কিনারা থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে একজন শিক্ষার্থীকে নিরাপদ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে প্রতিটি শিক্ষককে একজন আদর্শ অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

আর এর জন্য বর্তমান সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার ভিত্তিতে সকল সুবিধা প্রদান করার চেস্টা করছে।তাই প্রাইভেট নয় শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদেরকে পাঠদান করে ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করে নিতে শিক্ষকদেও প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর