1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি:   বগুড়া পৌরসভার প্রাণকেন্দ্র সাতমাথায় রাস্তা ও ফুটপাথ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পৌর কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানের সময় বাধা দেওয়া এবং এক কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগে জিহাদ (১৯) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ও আশপাশের এলাকায় ফুটপাথ ও রাস্তা দখল করে হকার ও ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হলেও একশ্রেণির অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লুকোচুরি খেলছেন। অভিযানের সময় গাড়ি দেখলেই দোকান গুটিয়ে নিরাপদ দূরত্বে সরে যান তারা, আবার অভিযান শেষ হতেই স্ব স্ব স্থানে বসে যায় জমজমাট হাট।

এরই ধারাবাহিকতায়  ৩১ অক্টোবর দুপুরে সাতমাথা এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে কাপড় বিক্রির দায়ে অভিযান চালায় বগুড়া পৌরসভার একটি বিশেষ দল। অভিযান। চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পৌরসভার এক কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু।

সরকারি কাজে বাধা প্রদান এবং পৌরসভার কর্মীকে আঘাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জিহাদকে (১৯) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জিহাদ বগুড়া শহরের কৈপাড়া এলাকার খলিকুর রহমানের ছেলে। অভিযান শেষে পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি কাজে বাধা প্রদানকারী বা আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর