1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আগুনে সব হারানো পরিবারের পাশে রাণীনগর উপজেলা প্রশাসন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২৪ বার পঠিত
৭৯
স্টাফ রিপোটার
নওগাঁর রাণীনগরের কালিগ্রাম ইউনিয়নের কসবাপাড়া দীঘিরপাড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্টি হওয়া আগুনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে বেলাল হোসেন ও সেলিম হোসেনের বসতবাড়ি পুড়ে গেছে। বুধবার সকাল আনুমানিক ৮টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ বেলাল হোসেন উপজেলা প্রশাসন বরাবর আর্থিক সহযোগিতার কথা জানালে এদিন বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ বেলাল হোসেনকে সরকারি সহায়তা হিসেবে ২বান্ডিল টিন, ঘর মেরামতের খরচ হিসেবে ৬ হাজার টাকা ও ২প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্থ অপর ব্যক্তি সেলিম হোসেন উপজেলা প্রশাসন বরাবর যোগাযোগ করলে তাকেও সরকারি সহায়তা প্রদানের আশ^াস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্থ বেলাল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (০২জুন) বেলালের পরিবারের লোকজন দাওয়াত খেতে বাড়িতে তালা দিয়ে শ^শুড় বাড়িতে চলে যায়। বুধবার সকালে হঠাৎ করেই ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখতে পায় প্রতিবেশীরা। এ সময় স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই সময়ের মধ্যে ঘরের টিনের চালা, ঘরের মধ্যে থাকা ফ্রিজ, টিভি, নগদ ৩০ হাজার টাকা, বিভিন্ন আসবাবপত্রসহ পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে বেলাল হোসেনের বাড়ির সবকিছু পুড়ে গেছে। আরেক ভাই সেলিম হোসেনের বাড়িরও অনেক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান জানান ইতোমধ্যেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একজনকে তাৎক্ষণিক ভাবে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। অপরজন যোগাযোগ করলে তাকেও সহায়তা প্রদান করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামীতে আরো সহায়তা প্রদানের  আশ্বাস  প্রদান করেন এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর