1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২০৯ বার পঠিত
২২৫

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে লিমন হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকায় বসতঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। রবিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত লিমন উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিমন হোসেন শনিবার গভীর রাতে সবার অজান্তে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে সকালে তার পরিবারের লোকজন তার কোন সাড়া শব্দ না পেলে দরজা খুলে দেখে ঘরের তীরের সাথে সে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

 

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুব আলম জানান, আত্মহত্যার খবর পেয়ে রবিবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর