1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পঠিত
১৫২

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রইচ উদ্দিন (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

 

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রইচ উদ্দিন উপজেলার মহাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত কবিরের ছেলে।

 

জানাযায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আত্রাই থানা পুলিশের একটি টিম স্টেশন এলাকায় অবস্থান করছিল। শুক্রবার বেলা ১২টার দিকে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদকসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই উজ্জল মিয়া সঙ্গীয় ফোর্সসহ আভিযান চালিয়ে রইচ উদ্দিন নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে ৩৯ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে অভিযুক্তের বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

বিডি / নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর