1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪৫ বার পঠিত
৮৬
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে হাসপাতাল প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের ন্যায় প্রতিটা উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা দরকার। কেনোনা দিন দিন ডেঙ্গু ও মশাবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমরা অনেক সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকি। তাতে যে পরিমান সুফল পাবার কথা তা পরিলক্ষিত হয়না। তিনি পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ উল্লেখ করে সর্বসাধারণকে বাড়ির চারপাশ পরিস্কার রাখার আহবান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ খায়রুল আলম বলেন, স্বাস্থ্য বিভাগের ডিজি, উপ-পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হলো। ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হলো বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
উক্ত কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মানিক হোসেন জীবন, ডা. সালেহ্ উজ্জামান, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা: আফিয়া আদিলা খান পুস্পু, অফিস সহায়ক শাহী আলমসহ কর্মরত সেবক-সেবিকা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর