1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯৯ বার পঠিত
৮২

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকা থেকে নেয়ামুল বাশির (৪৮) নামের এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৭ জুন) সকালে রেললাইনের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ,পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।

​নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ​নিহতের ভাই মিজানুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বড় ভাই নেয়ামুল বাশিরের সাথে মোবাইল ফোনে শেষবার কথা হয়েছিল। এশার নামাজের পর তাঁর বাড়ি ফেরার কথা ছিল। সেই অনুযায়ী কাজ শেষে আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরের উদ্দেশ্যে রওনা হন।

​মিজানুর রহমানের অভিযোগ,বাড়ি ফেরার পথেই দুর্বৃত্তরা তাঁর ভাইকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দাবি করে তিনি দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

​ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর