1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত
৮৮
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তরিকুল ইসলাম, প্রধান সহকারী মো. শাহী আলম ও এমটি (ইপিআই) মো. রিয়াজুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার ৮টি ইউনিয়নের ১৯৩টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এবার উপজেলায় মোট ২৫ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৮৪ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ২৭৪ জন শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
মোট ৩৮৬ জন স্বেচ্ছাসেবী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ক্যাপসুল খাওয়াচ্ছেন। ক্যাম্পেইনটি সফল করতে এবং কোনো শিশু যেন এই সেবা থেকে বাদ না পড়ে, সেজন্য অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর