1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০১ বার পঠিত
১২৬
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে চকবিষ্টপুর গ্রামে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মানিকজান বেওয়া (৯৮) নামে এক বৃদ্ধার লাশ দু’দিন পর উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার শিববাড়ি বাজার-সংলগ্ন আত্রাই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং মানিকজান বেওয়ার বলে শনাক্ত করা হয়।
এর আগে গত মঙ্গলবার সকালে গোসলের উদ্দেশ্যে আত্রাই নদীতে নামার পর তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় দু’দিন পর নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর