হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে অপহৃত ৯ম শ্রেনীর (১৫) এক মাদরাসা ছাত্রী অপহরণের ৪দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে অপহরণকারি মাহবুব হোসেন বিশাল এখনও গ্রেফতার হয়নি। গত রবিবার ( ৬ সেপ্টেম্বর) রাতে আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামে তার খালার বাড়ি বশিপুর থেকে উদ্ধার করা হয়। গত সোমবার উদ্ধার হওয়া ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও জবাববন্দী গ্রানের জন্য আদালতে প্রেরন করে।
আরও পড়ুন
ঢাকা উত্তরে ভোটার এলাকা পরিবর্তন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
এজাহার সুত্রে জানাযায়, আদমদীঘির বশিপুর গ্রামের নওগাঁর এনায়েতপুর দাখিল মাদরসারা ৯ম শ্রেনীর ওই ছাত্রী গত ২ সেপ্টেম্বর দুপুরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট শেষে নির্ধারিত সময়ে আর ফিরেনি। এরপর তার বাবাসহ স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারেন ওই মাদরাসা ছাত্রীকে বশিপুর গ্রামস্থ জনৈক মোজাম্মেল হকের বাড়ির সামনে থেকে মাহবুব হোসেন বিশাল নামের ওই যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনার অপহৃত ছাত্রীর বাবা বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা একই গ্রামের মন্ডলপাড়ার মোহাম্মাদ ইসলামের ছেলে মাহবুব হোসেন বিশালকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। মামলা তন্তকারি উপ পরিদর্শক রফিজুল ইসলাম বষয়টি নিশ্চিত করে জানায় আসামী গ্রেফতার তৎপরতা চলছে।