1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত
৭০

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে সোহাগ হোসেন (২৫) ও গোলাম রব্বানী (৩৮) নামের দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদের ২ মাসেন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।

 

দন্ডপ্রাপ্তরা সোহাগ হোসেন আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার বাবু মন্ডলের ছেলে ও গোলাম রব্বানী একই এলাকার আব্বাস আলীর ছেলে। গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ্ আদেশ দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত বুধবার আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক কারবারিকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

 

এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদের প্রত্যেককে ২ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানার আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম মন্ডল জানান দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

বিডি /নিউজ /বাংলা২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর