1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩০৬ বার পঠিত
৩২০

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ৪২ পিস ইয়াবা ও ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া (খলিফাপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিন খলিফার ছেলে রিফাত হোসেন খলিফা (২১) ও সান্তাহার আদর্শপাড়ার আমিন হোসেন ওরফে রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন (২৮)। গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা কালে আদমদীঘির নসরতপুর এলাকা থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিফাত হোসেন খলিফাকে এবং সান্তাহার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, উল্লেখিত দুই মাদক কারবারির বিরুদ্ধে পৃথক দুটি মাদক আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

 

বিডি/ নিউজ/বাংলা২৪/ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর