1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘিতে চামড়া কিনে লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত
৬৫
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার আদমদীঘিতে এবার ঈদুল আযহার কোরবানির পশুর চামড়া কিনে লোকসানের শঙ্কায় পড়েছে ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা। প্রকার ভেদে প্রতি পিস গরুর চামড়া ২৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে গ্রামাঞ্চলে। তবে ছাগলে চামড়া বিক্রি না হওয়ায় অনেকেই ফেলে দিয়েছেন বলে ভুক্তভোগিরা জানিয়েছেন। আদমদীঘির ক্ষুদে মৌসুমি চামড়া ক্রেতা ব্যবসায়ী বেলাল হোসেন, হারুনর রশিদ জানায়, বিভিন্ন গ্রামে কোরবানির চামড়া কিনে কয়েক বছর যাবত লোকসানের কবলে রয়েছেন তারা। ট্যানারি মালিকদের সরাসরি কেনার পাশাপাশি সরকারি নির্ধারিত দামে চামড়া না কেনায় এবং চামড়া সংরক্ষনে স্থানীয় ভাবে লবন সরবরাহ না পাওয়ায় চরম ক্ষতির কবলে পড়েছেন। তার প্রকার ভেদে গরুর চামড়া ২০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত কিনেছেন। ছাগলের চামড়া কেনা কোন আগ্রহ ছিলনা তাদের। ফলে অনেকেই ছাগলের চামড়া ফেলে দিয়েছেন। চামড়ার সিন্ডিকেট থাকায় এবারও চামড়ার ন্যায্য দাম মিলেনি। এতে চামড়া হকদার দরিদ্র মানুষরা তাদের পওনা থেকে বঞ্চিত হলেন। চামড়া বিক্রেতা কাশিমালার মিজানুর রহমান জানান, তার কোরবানির গরু ছিল মাঝারি আকারের গাভী গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র ৩০০ টাকায়। তার গ্রামে সেেব্বার্চ ৩৫০ টাকা দামে চামড়া বিক্রি হয়েছে। প্রতি বছর ঈদুল আযহার মৌসুমি ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা লাভের আশায় গ্রামে গ্রামে ঘুরে চামড়া কিনেন। কিন্ত মহাজনের কবলে পড়ে তারা লোকসানে চামড়া বিক্রি করতে বাধ্য হন বলে ক্ষুদ্র চামড়া ক্রেতারা দাবী করেন। তারা চামড়ার বাজার স্থিতি রাখতে এই জাতীয় কোরবানির চামড়ার বাজার স্থিতি রাখার দাবী জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর