স্টাফ রিপোর্টার,বগুড়া :
বগুড়ার আদমদীঘিতে ৩য় শ্রেনীর এক স্কুল ছাত্রী (১১) কে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে নির্যাতনের শিকার ওই শিশুকণ্যার বাবা আদমদীঘি উপজেলার বড়আখিড়া সাখিদারপাড়া বাদি হয়ে ধর্ষনের চেষ্টাকারি প্রতিবেশি আতোয়ার সাখিদারের ছেলে পিন্টু ওরফে ফুসু সাখিদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। পিন্টু সাখিদার পলাতক রয়েছে।
মামলার এজাহার সুত্রে জানাযায়, তার শিশুকণ্যটি গ্রামের স্কুলে ৩য় শ্রেনিতে পড়াশুনা করে। গত সোমবার (১৫ জুন) সকালে বাদি পাশের বাড়িতে রাজমিস্ত্রী কাজ করতে যান। বাড়িতে একা ছিল শিশুকণ্যা। বেলা সাড়ে ১০ টায় আসামী পিন্টু ওরফে ফুসু সাখিদার কৌশলে বাদির বাড়িতে ঢুকে শিশুকে হাত ধরে তার দাদীর শয়ন ঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুর চিৎকারে তার বাবা বাড়িতে এসে ঘটনাটি নিজেই দেখে ফেলেন।
এসময় পিন্টু কৌশলে পালায়। পরে গ্রামের কতিপয় মাতব্বর রাতে বৈঠক বসে আপোস মিমাংসার চাপ প্রয়োগ করে। কিন্ত মাতব্বরদের কথা শুনে বাদি আত্মীয় স্বজনদের পরামর্শে গতকাল বুধবার দুপুরে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া মামলা দায়ের বিষয় নিশ্চিত করে জানায়, আসামী গ্রেপ্তার তৎপরতা চলছে।