স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক কারবারির বিনাশ্রম জেল-জরিমানার আদেশ দিয়েছেন।
গত বুধবার (২৪জুন) বিকেলে তাদের বিরুদ্ধে এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো, লকু সিভিল কলোনীর নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) ও ছামসুল শেখের ছেলে মনিরুল ইসলাম (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে উল্লেখিত দুইজন মাদক কারবারিকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি দুইজনকেই ৪ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।