1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত
৬৯

স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (২৩ জুন) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো, সিআর মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী আদমদীঘির নসরতপুর ইউপির লকঈপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে মামুনাল হক, মাদকসহ আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন খান ও ইয়ার্ড কলোনীর রায়হার মন্ডলের স্ত্রী ফাতেমা বেগম।

 

এদের মধ্যে সুমন খানের নিকট থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফাতেমা বেগমের নিকট থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত সাজাপ্রাপ্ত আসামী ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মধ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর