1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে ২১ মাস বয়সের শিশুর মৃত্যু

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৭১ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘিতে সুরভী আক্তার নামের মাত্র ২১ মাস বয়সের এক শিশুকণ্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমেছে। গত শুক্রবার (১০ জুলাই) বেলা আনুমানিক ১২ টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির চেচুয়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। শিশুকণ্যা সুরভী আক্তার ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়দের ধারনা, শিশুকণ্য সুরভী আক্তার তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে হামাগুড়ি দিয়ে খেলা করার সময় কোন সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। তার বাবা মা সন্তানকে না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে সুরভী আক্তারের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে।

 

পরে সংবাদ পেয়ে আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্দ) শহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রির্পোট তৈরী করে কোন বাদী না থাকায় এবং পুলিশের উদ্ধর্তন কৃতপক্ষের নিকট আরোচনা সাপেক্ষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করেন বলে পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামরা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর