হাফিজার রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তায়ারী পরোয়ানা ও নিয়মিতসহ বিভিন্ন মামলায় নারীসহ ১৩জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে নয়ন হাসান নামের একজনের নিকট ৫০ গ্রাম গাঁজা ও মিন্টু আলী প্রামানিকের নিকট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শুক্রবার (৫জুন) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে ও নিয়মিত মামলায় আদমদীঘির নসরতপুর কলেজপাড়ার সাগর হোসেনের ছেলে নয়ন হাসানকে ৫০ গ্রাম গাঁজা, ও পাদিন শনিবার সকালে আরজি নওগাঁর ইউসুফ আলীর ছেলে মিন্টু আলীকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ও আদমদীঘি উপজেলা হাউসপুর গ্রামের আনছার আলীর ছেলে রায়হান আলী আলামিনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে আদালতে গ্রেপ্তারী পরোয়ানামুলে জিআর মামলায় উপজেলার শাওইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিন্টু, অন্তাহার গ্রামের লোকমান আলীর ছেলে মাহবুব আলম পাপ্পুর ওরফে পরাগ, মালশন গ্রামের মোাম্মেল হকের ছেলে আলমগীর হোসেন, আমবাড়িয়া গ্রামের শ্রী প্রহল্লাদ বর্মনের ছেলে পবন চন্দ্র বর্মন, সান্তাহার ইয়া কলোনীর আলম হোসেনের ছেলে শামীম হোসেন, সিআর মামলায় উপজেলার উথরাইল গ্রামের আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন, হরিনমারা গ্রামের রুবিয়া বেওয়া, কাল্লাগাড়ি গ্রামের লায়লা আরজুমা বিবি, পাথরকুটা গ্রাম জহুরা বেগম ও ছোট আখিড়ার ফাতেমা বিবি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া গ্রেপ্তার বিষয় নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।