1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে বিষপানে বিধবার আত্মহত্যা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত
৬৭

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে মর্জিনা বেগম (৫৩) নামের এক বিধবা নারী বিষপানে আত্মহত্যা করেছে। গত শনিবার (২০ জুন) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী ও দুই সন্তানের জননী বলে জানাগেছে। তার আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি।

 

আদমদীঘির বাগবাড়ি গ্রামের মৃত মর্জিনা বেগমের ভাসুর মোহাম্মাদ আলী জানায় তার ছোট ভাই আব্দুস ছামাদ প্রায় দুই বছর আগে স্ত্রী ও দুই সন্তান রেখে মারা যায়। মৃত মর্জিনার বড় ছেলে বিদেশে ও ছোট ছেলে ছানোয়ার হোসেন মায়ের সাথে বাড়িতে থাকতো।

 

গত শনিবার বিকেলে সকলের অজান্তে নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে ছটপট করতে থাকলে প্রতিবেশিরা জানতে পেরে তাকে অসুস্থ অবস্থায় প্রথমে নওগাঁ সদর হাসপাতালে থেকে স্খানান্তর করে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যায়।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে গতকাল রোবববার সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর