1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে মেহেদী ভ্যারাইটিজ স্টোরে ভয়াবহ অগ্নিকান্ডে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই দোকান মালিকের প্রায় ৫লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়েছে। গত বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নশরৎপুর বাজার রিক্সা স্ট্যান্ড এলাকায় ওই দোকানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

আদমদীঘির নশরৎপুর সোনারপাড়া গ্রামের ব্যবসায়ী মেহেদী হাসান নশরৎপুর বাজার রিক্সা স্ট্যান্ড এলাকায় মেহেদী ভ্যারাইটিজ স্টোর নামের দোকানে ৪বছর যাবৎ বিভিন্ন কোম্পানির বিস্কুট, সিগারেট, সেভেনআপ, প্রাণআপ, আতর, সেন্ট-সহ বিভিন্ন সামগ্রী বেচাকেনা করে আসছিলেন। গত বুধবার সাড়া দিন দোকানে বেচাকেনা করে রাত ১০টায় দোকান ঘরের দরজায় তালা দিয়ে বাড়িতে যান মেহেদী হাসান। দিবাগত রাত ১টার দিকে মোবাইল ফোনে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। পরে তিনি দোকানে এসে দেখেন আদমদীঘি ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও অগ্নিকান্ডে দোকানের আসবাবপত্র, ফ্যান, ফ্রিজ-সহ বিভিন্ন প্রকার সমস্ত মালামাল পুড়ে ভষ্মিভুত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেহেদী হাসান জানায়, গভীর রাতে দোকান বন্ধ থাকার সুযোগে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে কেউ শত্রæতা বা পূর্ববিরোধের জেরে আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানান। এব্যাপারে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, অগ্নিকান্ডের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর